| নেদারল্যান্ডস ১৭ রাশিয়ান কুটনীতিককে বহিস্কার করেছে
‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করে নেদারল্যান্ডস ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খবর আলজাজিরার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী দেশটিতে ১৭ জন ‘গোয়েন্দা কর্মকর্তা হিসেবে গোপনে সক্রিয়’ এবং এটিই তাদের বহিষ্কারের কারণ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোয়েন্দাগিরির মারাত্মক হুমকি রয়েছে। বৃহত্তর অর্থে রাশিয়ার বর্তমান মনোভাব এ গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তোলে।’ তারা বলেছে, অন্য কয়েকটি দেশের সাথে পরামর্শ করার পরে তারা এই পদক্ষেপ নিয়েছে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা বলেন, রাশিয়া যদি তাদের দেশে থাকা ডাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় সেজন্য নেদারল্যান্ডস প্রস্তুত। যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, বুলগেরিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং মন্টিনিগ্রোও সম্প্রতি অনুরূপ পদক্ষেপ নিয়েছে। |
রাশিয়া ৩টি দেশের ১০ কুনীতিককে বহিস্কার করেছে
এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, তিনটি বাল্টিক দেশ থেকে ১০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তাদের মধ্যে ছয়জন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার। খবর আলজাজিরার। এর আগে এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তারই পাল্টা আঘাত দিল পুতিন প্রশাসন। লাটভিয়ার প্রজাতন্ত্রের জন্য ক্ষতিকর মন্তব্য করে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৩ মার্চের মধ্যে লাটভিয়া ত্যাগ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। একইভাবে ৫ দিনের বহিষ্কৃত ৪ রুশ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল লিথুয়ানিয়ার মন্ত্রণালয়। এক বিবৃতিতে এসব কূটনীতিকরা ইউক্রেনের সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত বলে দাবি করা হয়। বিষয়টি লিথুয়ানিয়ার নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে মন্তব্য করে ওই চার রুশ কূটনীতিককে বহিষ্কার করে লিথুনিয়া । অন্যদিকে রুশ দূতাবাসের ৩ কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশ ত্যাগের নির্দেশনা দেয় এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকর্তা ইউক্রেনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং রাশিয়ায় আগ্রসনে সমর্থন করেছে বলে অভিযোগ তোলা হয় এক বিবৃতিতে। |
সারা বিশ্বে করোনা সনাক্ত বৃদ্ধি পেয়েছে

