//এম মুরশীদ আলী //
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুঁকি এখনই প্রয়োজন জরুরী পদক্ষেপ গ্রহণ, এই প্রতিপাদ্য সামনে রেখে গত ১৫ অক্টোবর সকালে রূপসার ঘাটভোগ ইউনিয়নের রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে ইউপি সদস্য স্বপ্না রানী পালের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক আল মামুন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অব:) প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শেখ, সাংবাদিক আব্দুস জব্বার শিবলী, মো. শামসুর রহমান, মো. রবিউল ইসলাম, বক্তব্য রাখেন ইউপি সদস্য রাবেয়া সুলতানা, বিনোদিনী পাল, অপরাজিতা নেত্রী ফাতেমা ইয়াসমিন বুলু, মাধুরী সরকার, হাসনা বেগম, জেসমিন বেগম, আসমানী বেগম, মিনতি বিশ্বাস, জুলু বিশ্বাস, দীপিকা দাস, নুরজাহান বেগম, রূপান্তর অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আজিজুল হক, জেলা প্রকল্প অফিসার মিতা মজুমদার সহ আরো অনেকে।
সভা পরিচালনা করেন ঘাঠভোগ ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্কের সদস্য মাধুরী সরকার।

