রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।

জেপোরোজিয়ার এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে বিদ্যুৎ কেন্দ্রটির অপরিহার্য অংশগুলো এখনো চলমান আছে।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর জন্য আহবান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

এদিকে জেপোরোজিয়া অঞ্চলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

//বিবিসি//

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *