//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শনিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে চুড়ান্ত পর্বের ফাইনাল খেলায় ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করে। খেলাটি নির্ধারিত সমযে গোল শুন্যভাবে শেষ হয। পর ট্রাইব্রেকারের মাধ্যমে ১১-১০ গোলে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ান হয।
খেলায় ডুমুরিয়া দলের গোল রক্ষক ইরান ম্যাচ অফ দ্যা ম্যাচ এবং সেরা দর্শক নির্বাচিত হন কেশবপুরের জমির উদ্দিন সরদার ও সেরা খেলোয়ার নির্বাচিত হন মেহেদি । খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন এস এম কামাল হোসেন , সহকারী হিসাবে ছিলেন, মোশারফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি,শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেকমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা ধামালিয়া ইউপি চেয়ারম্যান এম জহুরুল হক, ডাক্তার দীন মোহাম্মদ খোকা, প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, জিয়েলতলা আশ্রমের অধ্যক্ষ নারায়ন গোস্বামী, আ’লীগনেতা আবু সাইদ সরদার, এম সুলতান আহম্মেদ, নওশের বাগাতি, শিবপদ গোলদার, শেখ কামরুজ্জান টিপু, আছাদুজ্জান পারভেজ
অশোক কুমার সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার খান দেলোয়ার হোসেন, প্রমূখ। এছাড়া শোভনা ইউনিয়ন পরিষদের উদ্যেগে তিন প্রজম্মের ৫২ জন পুরাতন ও নবীন খেলোয়াড়কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং মনোরজ্ঞন, সাধন ও ইনামুলকে স্বর্নের পদক প্রদান করা হয।

