//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলায় চেঙ্গুটিয়া বাজার ঘোপেরঘাট সংলগ্নে গ্রামবাসীর আয়োজনে দিনব্যাপি বিভিন্ন খেলাধুলা ও আনন্দ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দিন ব্যাপি খেলাধুলা আনন্দ উপভোগ করছেন এলাকাবাসী।
এলাকাবাসীকে আনন্দ দেয়ার জন্য প্রবাসী জিএম হাসানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত খেলাধূলায় উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন খাঁন, মনির হাসান, তপন শীল, সমীর ঘোষ, সামাজিক ব্যাক্তিত্ব উজ্জ্বল কুন্ডু, রহমতুল্লাহ তরফদার, ডাঃ মোহাম্মদ আলী, মন্টু ঘোষ, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন প্রলাদ সাহা ও দেবু দত্ত, সঞ্চালনা করেন, তবিবুর রহমান শেখ।
দিনব্যাপি অনুষ্ঠানে উল্লেখযোগ্য আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় ৪-৪ গোলে ড্রঃ হয়ে খেলা শেষ হয়।
আরো গ্রামবাংলার বিভিন্ন খেলা ও পুরস্কার বিতরণী করে দিনব্যাপি অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

