ডুমুরিয়ায় সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন করেন

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন করেন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ  এমপি বলেছেন আমরা মানুষ,  মানুষের জন‍‍্য। সবাই বাচঁবে সকলকে নিয়ে। ভালবাসা নিয়ে সুন্দর জীবন গড়বো। মনকে প্রস্তুত করতে হবে কোটি টাকা আর পদ পদবী মানুষের সুখ বয়ে আনতে পারে না। তোমরাই আগামীর দিনের উজ্জল নক্ষত্র বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্পার্ট বাংলাদেশ গড়ার  লক্ষ্যে  প্রধান মন্ত্রীর শেখ হাসিনা  যে উদ‍্যেগ গ্রহন করেছে তা বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

২৫ জানুয়ারি  বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা চত্বরে দিনব‍্যাপী জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাসের পরিচালনা অনূষ্ঠানে উপস্থিত ছিলেন  সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল,  একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ, ডুমুরিয়া মহাবিদ‍্যালযের  ভারপ্রাপ্ত  অধ‍্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, , সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ‍্যক্ষ প্রকৌশলী আব্দস সালাম মিয়া, সরকারী বালিকা  উচ্চ বিদ‍্যালযের প্রধান শিক্ষক সালমা রহমান, মধুগ্রাম ইসলামিয়া আলিম  মাদ্রাসা অধ‍্যক্ষ মোঃ মহিববুর রহমান, বান্দা কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ সৌমেন  মন্ডল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রযুক্তি উপস্থাপন করেন।

প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজযী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *