বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের মোংলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (২২), আব্দুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়া (২০) এবং মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালি এলাকার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। বায়েজিদ ও সাকিব আপন মামাতো-ফুফাতো ভাই ও জাকারিয়া তাদের বন্ধু।

 

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

নিহতদের বন্ধু বাবু জানান, মোংলা চাঁদপাই মেলা থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। আরেকটি মোটরসাইকেলে বায়েজিদ, জাকারিয়া ও সাকিব ছিলেন। মৌখালি সেতুর কাছে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটা পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা নাঈমা হাসান তিন জনকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *