//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
খুলনা সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া কালভভার্ট নিমকস্থানে ২০ মার্চ রবিবার সকালে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ি খান আলিমুল ইসলাম খুলনার বাসা থেকে ঢাকা মেট্রো -গ-২৬-৩১৯৮ নম্বরের নিজ প্রাইভেট যোগে চুকনগর ব্যাবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির খুলনা মেট্রো -শ-১১-০৪২২ নম্বরের পিকআপটি প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষ হয এতে প্রাইভেটে কারের সামনের অংশ ভেঙ্গে দুমড়েমুচড়ে যায়। প্রাইভেটে থাকা ব্যাবসায়ি আলিমুলের মাথা ফেঁটে ও শরিরের বিভিন্ন অংশে কেটে গিয়ে গুরতর রক্তাক্ত জখম হয় এবং চালক আঃ রাজ্জাক ও পিকআপে থাকা পাইকগাছা এলাকার বাবুল সরদার ছেলে সিরাজ সরদার (৫০) ও একই এলাকার বিমল সরকারের ছেলে বাসুদেব সরকার (৪০)।আহত হয।
খবর পেয়ে স্থানীয় স্থানীয় লোকজন, ফায়ারসার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনার একটি প্রাইভেট হাসপাতালে পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আলিমুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন,পারিবারিক সুত্রটি।
খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা ওসি মেহেদী হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও পিকআপ থানা হেফাজতে নেয়া হয়েছে।

