চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার লিংক রোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম আফছার আলী (৭০)। আজ মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আফছার আলী সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। তিনি বায়োজিদ বোস্তামী লিংক রোড় এলাকায় নৈশ প্রহরীর চাকুরি করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফঁাড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সকালে বাইসাইকেল যোগে কর্মস্থল থেকে নিজ বাসায় ফিরছিলেন আফছার উদ্দিন।
তিনি লিংক রোড়ে পেঁৗছলে পেছন থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

