তুর্কি যুবককে ফ্রান্স পুলিশ পিটিয়ে হত্যা করার ভিডিও প্রকাশ

তুর্কি যুবককে ফ্রান্স পুলিশ পিটিয়ে হত্যা করার ভিডিও প্রকাশ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে এক তুর্কি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

হাতকড়া পরা অবস্থায় আটক ওই তুর্কি যুবককে পুলিশের বেধড়ক মারধরের ভিডিও প্রকাশ্যে আসার পর এ অভিযোগ এখন আরও জোরালো হয়েছে। খবর আনাদোলুর।

ঘটনাটি গত জানুয়ারি মাসের হলেও তুরস্কের জাতীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির কাছে সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও এসেছে। এর পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের একটি থানায় মেরটার কেসকিন (৩৬) নামে ওই তুর্কি যুবককে হাতকড়া পরিয়ে পুলিশ বেধড়ক পেটাচ্ছে।

পুলিশ হেফাজতে থাকাবস্থায় গত ১২-১৩ জানুয়ারির মধ্যে তার মৃত্যু হয়। সেই সময় ফ্রান্সের পুলিশ জানিয়েছিল— হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

একটি পারিবারিক মামলায় কেসকিনকে ১২ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ, ১৩ তারিখ তার মৃত্যু হয়। পুলিশ তার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ উল্লেখ করলেও তখন তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

এসব বিষয় নিয়ে এখন পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারে নিহত তুর্কি যুবকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *