//রূপসা প্রতিনিধি//
রূপসায় সড়ক দূর্ঘটনায় বিল্লাল হোসেন ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। সে জাকির হোসেনের পুত্র।
আজ বিকালে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় এর সামনে এঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রবিবার ১৬অক্টোবর বিকাল ৫টার দিকে জাকির হোসেনের পুত্র বিল্লাল হোসেন ( ৬) নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে রাস্তা পার হচ্ছিল।
এসময় উপজেলা সদরের দিক থেকে ছেড়ে আসা মাল বোঝায় ইজি ভ্যান শিশুটিকে সজরে ধাক্কা দিলে শিশুটি ভ্যানের নিচে পড়ে মারাত্মক জখম হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । এলাকাবাসী ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এব্যাপারে রূপসা থানার ডিউটি অফিসার দিপক কুমার বিশ্বাস বলেন, শুনেছি সড়ক দূর্ঘটনায় এক শিশু মারা গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

