রূপসায় লিভার-আলসার রোগে রিশিকেশ বালার মৃত্যু; লাশ মর্গে

রূপসায় লিভার-আলসার রোগে রিশিকেশ বালার মৃত্যু; লাশ মর্গে

রূপসা প্রতিনিধি :

রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী গ্রামের অমল চন্দ্র বালার ছেলে রিশিকেশ বালা (২৮) লিভারে-আলসার জনিত রোগে মৃত্যু ! লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ।

মৃতের বাবা অমল চন্দ্র বালা বলেন, আমার ছেলে রিশিকেশ বালা (২৮)।  তাঁর বিগত ২ বছর পূর্বে বমির সাথে রক্ত বাহির হওয়ার পর থেকে লিভার-আলসার জনিত রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ থাকে।  রিশিকেশ বালা শিয়ালী গ্রামের অঙ্কুর বিদ্যাপিট কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করত। গত ২১ মে তাহার স্কুলের কার্যক্রম শেষ করে, দুপুরের দিকে বাড়ীতে এসে অসুস্থ বোধ করে, বলে তাহার পেটে যন্ত্রনা ও বমি বমি লাগছে।

ঐদিনের ২২ মে গভীর রাতে, আবারও বমি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তারপর দুপুরের দিকে ছেলে বলে, বাবা আমার হাত পা বেঁকে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। তখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জ্ঞান হারিয়ে যায় এবং অনুমানিক সাড়ে ৩ টায় হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক আমার ছেলের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে রূপসা থানা জানায়, এহেন মৃত্যু; নিশ্চিত উদঘটনের জন্যই মৃত দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়না তদন্তর জন্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *