যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,আহত ২০

যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,আহত ২০

যশোর-খুলনা রোডের বাস দূর্ঘটনা একটি নিত্য-নৈমিত্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা ও গড়াই।সময় নিয়ন্ত্রিত গাড়ি সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে এই দূর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে।

৪ ডিসেম্বর(শনিবার)  সকালে যশোর – ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের পাশে অবস্থিত কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন আহত হয়

এলাকাবাসী জানান খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা সমিতির মাহাবুব পরিবহনটি ( খুলনা ব-১১-০১২৪) কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা আর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হন এবং এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক। আশঙ্কা জনক ৩ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- যশোর শহরের চুড়িপট্টির হাসিবুর রহমান (২৪), সাতক্ষীরার আশাশুনি উপজেলার লসকার গ্রামের নিরাপদ মিস্ত্রি (৬৮) ও তার স্ত্রী কবিতা (৫০)। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, আহতরা সবাই আশঙ্কামুক্ত।

উল্লেখ্য দুর্ঘটনার পর বেশ কিছু সময় যশোর- ঝিনাইদহ  রুটে সকল প্রকার যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

হাইমচরে মেম্বার প্রার্থী মিন্টু কবিরাজের সমর্থনে মতবিনিময় সভা জনসবায় পরিনত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *