কষ্টার্জিত বেতনের দেড় কোটি টাকা জালিয়াতি করে ফয়সাল এখন জেলে

কষ্টার্জিত বেতনের দেড় কোটি টাকা জালিয়াতি করে ফয়সাল এখন জেলে

 

মাত্র ? দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের এক জুনিয়র কর্মকর্তাকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটককৃত জুনিয়র কর্মকর্তা হলেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের হিসাব বিভাগের জুনিয়র অডিটর ফয়সাল মাহবুব। গত শনিবার রাতে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, ২০২০ সালের জানুয়ারী থেকে  চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন জালিয়াতির মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেন আটককৃত ফয়সাল মাহবুব। বিষয়টি নজরে আসলে রেলওয়ের পূর্বাঞ্চলের ডেপুটি এডভাইজার মোহাম্মদ শাহজাহান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার কারনে অভিযুক্ত ফয়সাল মাহবুবকে আটক করা হয়। আটককৃত ফরসালের বিরোদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৫০ লক্ষ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে রেলওয়ের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারকে বার বার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি। তবে আটক ফয়সালের বিরোদ্ধে সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে রবিবার রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিবার (৯ মে) রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন।

এ ব্যাপারে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

রেলওয়ে পাহাড়তলী হিসাব শাখার ডেপুটি ফিনান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান বলেন, ফয়সাল মাহবুব হিসাবে বিভাগের জুনিয়র অডিটর হিসাবে কর্মরত আছেন। আর এ সুযোগেই ২০২০ সালের শুরু থেকে চলতি মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন থেকে পাসওয়ার্ড জালিয়াতির মাধ্যমে হাতিয়েছেন দেড় কোটি টাকা।

এই কর্মকর্তা জানান, আসলে কত টাকা সরিয়েছে সেটা নিয়ে কনফিউশান আছে। আমরা ধারণা করছি আড়াই কোটি টাকা মতো চুরি হয়েছে। তবে সে ৫০ লাখ টাকার কথা স্বীকার করেছে। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //


পড়ুন দৈনিক বিশ্ব …

৫০ লিটার মদ সহ মিলা আটক…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *