//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে দূর্গাপূজা উপলক্ষ্যে অভয়নগর থানার আয়ােজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হছে। তারই ধারাবাহিকতায় থানার ওসি একেএম শামীম হাসান গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন দূর্গা পূঁজা মন্দির সার্বক্ষনিক পরিদর্শন করছেন। ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক , দপ্তর- সম্পাদক শাহিন আহমেদ, নিবার্হী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, অভয়নগর থানার এসআই নিয়ামুল হক, ও পূজা মন্দিরের সভাপতি সম্পাদক, বিট পুলিশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি জানান, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি- শৃঙ্খলা নষ্ট করার পাঁয়তারা চালায় সেটা পুলিশ কঠাের হস্তক্ষেপ দমনে দৃঢ় প্রতিজ্ঞা। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কােন ছাড় নেই। দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্যে সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে।
সকল মন্দির সিসি ক্যামেরার আওতায় আনতে ও সকল মন্দিরের কর্মকর্তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান।

