//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল-আমিন।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নাল আবেদীন, থানা অফিসার ইনচার্জ আব্দুল হক
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল বৈরাগী, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দীন, অধ্যক্ষ সমরেশ মন্ডল,শেখ তুহিনুর ইসলাম, জামায়েত ইসলামীর ডুমুরিয়া শাখার আমীর মাওলানা মোক্তার হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সমাজসেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, পূজা উদযাপন ফন্টের নিত্যানন্দ মণ্ডল, পরিতোষ কুমার বালা, অরুণ কুমার গোলদার ইউনিয়ন পূজা কমিটির পক্ষে জয়দেব, দীনেশ চন্দ্র মন্ডল, অতুল পাল, নিলয় মন্ডল।
উল্লেখ্য এবার উপজেলায় ২০১টি পূজা মন্দিরে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। সভায় শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পুলিশ প্রশাসন, আনসার, ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানানো হয়।

