//এম মুরশীদ আলী, খুলনা//
রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন আগামী ২০ মে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রূপসা পল্লী উন্নয়ন ভবনে ভোট গ্ৰহন অনুষ্ঠিত হবে। ঐদিন ৯৬ জন ভোটার তাদের মহামূল্যবান ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে নিবেন।
এব্যাপারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে- ২৬ এপ্রিল মনোনয়ন পত্র জমার শেষ তারিখ। ২৮ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ২৯ এপ্রিল আপিল গ্রহন। ৩ মে আপিল শুনানি এবং সিদ্ধান্ত প্রদান। ৬ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ৭ মে প্রার্থীতা প্রত্যাহার। ১০ মে প্রতীক বরাদ্দ ও চূড়ান্তা তালিকা প্রকাশ। সর্বশেষ ২০ মে ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ।
এলক্ষ্যে ইতিমধ্যে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করে- ঘাটভোগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হাসিবুর রহমান বাবুল লস্কর। সদ্য সাবেক ইউসিসি চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল। রূপসা ইউসিসি লিমিটেড এর সাবেক প্রধান পরিদর্শক মো. শাহাজান ফকির। তারা ভোটারদের কাছে তাদের যোগ্যতা অনুযায়ী ভোট প্রার্থনা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হলেন- তেরোখাদা উপজেলার সমবায় অফিসার মো. মঞ্জুরুল কবির, সদস্য জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং রূপসা ইউসিসি লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম।
এ ব্যাপারে পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ বলেন- সভাপতি পদে ৩টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ১ জন এবং সদস্য পদে ৬ পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন নির্বাচনকে অর্থবহ, উৎসব মুখর এবং নিরপেক্ষ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাজাহান ফকির এবং হাসিবুর রহমান বাবুল লস্কর।

