আগামী ৫ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে যশোর জেলার সদর উপজেলার ১৫ টি ও বিখ্যাত কবি মাইকেল মধুসূদন খ্যাত কেশবপুর উপজেলার ৯ ইউনিয়নসহ মোট ২৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চুড়ান্ত করে তালিকা প্রকাশিত হয়েছে।

পঞ্চম দফার এই ভোটে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন- হৈবতপুর ইউনিয়নে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান মিলন, ইছালী ইউনিয়নে ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়া ইউনিয়নে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া সুলতানা, উপশহর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, কাশিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দাউদ হোসেন দফাদার, দেয়াড়া ইউনিয়নে প্রফেসর লিয়াকত আলী, আরবপুরে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান, চাঁচড়া ইউনিয়নে জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, ফতেপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, রামনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজনীন নাহার, কচুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, নরেন্দ্রপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও বসুন্দিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

কেশবপুর উপজেলার ৯ টি ইউনিয়নের ত্রিমোহিনীতে শেখ অহিদুজ্জামান, সাগরদাঁড়িতে অলিয়ার রহমান,মজিদপুর মনোজ কুমার তরফদার, বিদ্যানন্দকাটি মোঃ সামছুর রহমান, মঙ্গলকোর্ট মোঃ আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর গৌতম রায়, পাঁজিয়া মোঃ জসীম উদ্দীন, সুফলাকাটি গোলাম কিবরিয়া মনি, গৌরিঘোনা এসএম হাবিবুর রহমান, সাতবাড়িয়া মোছাঃ শামছুন্নাহার বেগম, হাসানপুর মোঃ তৌহিদুজ্জামান।
পঞ্চম দফার এই নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালে আলোচিত বিয়ে: বর সুস্থ্য-সবল: কনের দুই হাতের কনুই পর্যন্ত নেই

