খুলনার রূপসায় গণহত্যা দিবস পালিত

//রূপসা প্রতিনিধি//

গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ২৫ মার্চ সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, রূপসা থানা ওসি সরদার মোশাররফ হোসেন।

কৃষ্ণ গোপালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, ভেটোরিনারী সার্জন তপন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সেখ প্রমূখ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হয়।

English Dainikbiswa

কুকিং রেসিপি

করোনাকালীন স্বাস্থ্য সেবার বিশেষ ভাতা পাবেন চট্টগ্রামের আরো ২০৪ ডাক্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *