//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ায় এক স্বামী ও সন্তান হারানো অসহায় হতদরিদ্র নারীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মাথা গোজার ঠাই করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আটলিয়া ইউনিয়নের কাঠাঁলতলা এলাকায় আবাসনে ওই নারীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবী তুলে দেন।
জানা গেছে, উপজেলার কুলবাড়িয়া গ্রামের মোঃ আফসার হোসেনের পুত্র আবু তাহেরের সাথে ২০১৬ সালে আকলিমা বেগমের এর বিবাহ হয । বিবাহের দুই বছরের মাথায় আকলিমার গর্ভে পুত্র সন্তান (আসাদুল) জন্ম হয়। স্বামী ও সন্তানকে নিয়ে আকলিমা দরিদ্র ঘরে সুখে জীবন চলছিল । এরই মধ্যে আকলিমার গর্ভে আরেকটি সন্তান আসে। আকস্মিক ২০১৯ সালের ৯ই মে বৈদ্যুতিক দুর্ঘটনায় স্বামী আবু তাহের মৃতু হয । স্বামী হারানো আকলিমার সুখের নীড় যেন কালো মেঘ নেমে আসে। দ্বিতীয় সন্তানের জম্ম হয। স্বামী হারানো দু সন্তানকে বুকে আগলিয়ে রেখে রাস্তার পাশে ঝুপডি ঘরে শ্বশুর-শাশুড়ির সাথে দিন মজুরির কাজ করে বসবাস করতো থাকে ।
এরই মধ্যে চলতি বছরের মার্চ মাসে বসবাসকৃত ঘরের পাশে রাস্তায় ইঞ্জিন ভ্যান উল্টে মারা যায় বড় ছেলে আসাদুল (৫)। অসহায় পরিবারটির উপর কিছু মানুষের সুদৃষ্টি পড়ায় উপজেলা প্রশাসন বিষয়টির খোঁজ খবর নেন। পরবর্তীতে সুয়োগ্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ সিদ্ধান্ত নিয়ে অসহায় বাস্তার উপর ঝুপড়ি ঘরে বাস করা আকলিমাকে কাঠালতলায় ভুমিহীনদের জন্য তৈরিকৃত ১১ নম্বর ঘরটি বুঝিয়ে দেন। ঘর প্রদান করার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন , সাংবাদিক,সহ স্থানীয়রা ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন কেউ ভূমি ও গৃহহীন থাকবে না। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আকলিমা স্বামী ও সন্তান হারা প্রকৃত পক্ষে অসহায়। তার একটু মাথাগোঁজার জায়গা প্রয়োজন তাই আমি নিজেই এসে ঘরটি বুঝিয়ে দিয়েছি।
বিএনপি নির্বাচনে যাবে।। তবে শর্ত সাপেক্ষে- মির্জা ফখরুল
পৌর মেয়রকে অপসারণ বিষয়ে সংসদে নতুন বিল পাস

