মুজিব বর্ষে সারাদেশের ন্যায় হাইমচর থানা পুলিশের সহায়তায় গৃহহীন পরিবারে গৃহ বিতরণ

মুজিব বর্ষে সারাদেশের ন্যায় হাইমচর থানা পুলিশের সহায়তায় গৃহহীন পরিবারে গৃহ বিতরণ

মোঃ হোসেন গাজী।।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারাদেশের সাথে হাইমচর থানায় গৃহহীন পরিবার কে পূর্নবাসনে গৃহপ্রদান এবং নারী ও শিশু সহায়তা ডেস্ক আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাইমচর থানা মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা পুলিশের সহযোগিতায় চাঁদপুরে আশ্রয়হীনদের জন্য নির্মিত ৮টি গৃহ হস্তান্তর এবং চাঁদপুর জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কনফারেন্সেমাধ্যমে শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

পুলিশের সহযোগিতায় চাঁদপুরের ৮ উপজেলা ১টি করে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে প্রায় ৩ শতক ভূমিসহ ৮টি ঘরের চাবি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করেন এর পরই হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর ২ শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ২টি বেড ১টি ডাইনিং ও ১টি বারান্দা রয়েছে। টিন সেট দালান গুলো দেখতে দৃষ্টিনন্দন। মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন মানুষদের ঘর উপহার দিতে পেরে জেলা পুলিশ, চাঁদপুর নিজেদের গর্বিত মনে করছে।

১০ মার্চ রবিবার সকাল ১১ টায় মুজিব বর্ষে সারাদেশের ন্যায় হাইমচর থানা পুলিশের সহায়তায় গৃহহীন পরিবারে গৃহ বিতরণ করা হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান- হাইমচর উপজেলার যে ঘরটি দেয়া হয়েছে তা নির্মাণ করা হয়েছে ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্বচরকৃষ্ণপুর এলাকায়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি মিসেস আমেনা বেগম (৫৯) মৃত্যু স্বামী শাহজাহান খান, আমেনার নিকট চাবি হস্তান্তর করা হয়েছে। গৃহহীন আমেনা বেগম ঘরটি পেয়ে অত্যন্ত খুশি। বাংলাদেশে পুলিশ বাহিনীর প্রধান আইজিপি স্যার ও চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও মহান আল্লাহর নিকট দোয়া করেন আমেনা বেগম।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী’ সার্ভিস ডেস্কসমূহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ম কবির প্রধানীয়া, হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ খুরশিদ আলম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা যুবলীগের সদস্য ইউসুফ জুবায়ের শিমুল চোকদার সহ প্রশাসনের নেতৃবৃন্দ।

English Dainikbiswa

পুলিশ মানুষের ‘আস্থা ও বিশ্বাস’ অর্জন করেছে- প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *