//খুলনা প্রতিনিধি//
বাংলাদেশ স্কাউটস রূপসা উপজেলা শাখার গ্রুপ কমিটির সভাপতিদের এক মতবিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১০টায় শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিয়ালী মাধ্যমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক মো. আহসানউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি রুবাইয়া তাসনিম । বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মধুসুদন রায়,ইউপি চেয়ারম্যান ও শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, স্কাউট খুলনার উপ-পরিচালক লতিফ উদ্দিন আহম্মদ। উপজেলা স্কাউটসের কমিশনার শ্যামল দাসের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্কাউটস লিডার ইকবাল আমিন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) খান মারুফুল হক, প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান, যশোমন্ত ধর, মো: জাহাঙ্গির হোসেন,কৃষ্ণপদ রায়, আজিজা সুলতানা, আবদুল্লাহ আল বেকী, মাদ্রাসা সুপার মো: মিজানুর রহমান, নকিব উদ্দীন আজাদ, সহ সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহঃ শিক্ষক মন্ডলি এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহঃ শিক্ষকবৃন্দ।
সভায় উপজেলা স্কাউটসের বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ করা হয়।
সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট দল ও প্রাথমিক বিদ্যালয়ে কাব দল গঠন করে রেজিষ্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়।

