//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ১১ জুন শনিবার বিকেলে যুবলীগ কেন্দ্রিয় কর্মসূচি অংশ হিসাবে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, মোল্লা জাহিদুল ইসলাম, মোল্লা সোহেল রানা, এ্যাড.আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন,রাজিউল বারি সৈকত, দেলোয়ার হোসেন, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, সুমন মল্লিক, উত্তম বিশ্বাস প্রমুখ।

