//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র আয়োজনে ২৫ জুলাই সোমবার বিকেলে কৃষক পর্যায়ে উৎপাদিত বোরো ধান বীজ সংগ্রহ ও বিক্রযের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শশ্য) মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, এসওপিপিও সঞ্জয় দেবনাফ উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস,আশুতোষ দাশ, উল্লেখ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ ৪২ টাকা কেজি দরে ৪ হাজার ৭ শত ২২ মেট্রিক টন বীজ ধান বিএডিসির নিকট বিক্রয করা হয।

