করোনায় দেশে আরও ৯৪ জন সহ মোট মৃত্যু ১০হাজার ছাড়াল

করোনায় দেশে আরও ৯৪ জন সহ মোট মৃত্যু ১০হাজার ছাড়াল

 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ৩০ জন।

মৃতদের মধ্যে ৯০ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা যান। এর আগের দিন বুধবার এক দিনে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮১ জন। আর চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

গত ২৪ ঘণ্টায়  সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এক দিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *