খুলনার রূপসায় শেখ রাসেল ও মিনা দিবসে র‍্যালী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

//মোঃ কুরবান  রূপসা প্রতিনিধিঃ//

দীর্ঘ দুই বছর করোনায় শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশার মধ‍্যে ছিল।
করোনা শিথিল হওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফিরিয়ে আনার চেষ্টা করছে শিক্ষার মান।

খুলনার রূপসা উপজেলায় সকল সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ে মিনা দিবস উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা কর্মকর্তা শেখ আ:রব। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মন্ডল মধু সুদন,মতিয়ার রহমান, প্রধান শিক্ষক শ‍্যামল দাস, সুমাধুরী চক্রবর্তী, প্রভাত দাস, শাবানা,

নিশিত রঞ্জন মহলী, নাসরিন আকতার, অরবিন্দু শীল, লুৎফর রহমান, অজ য় কুমার ধাম, বাসুদেব, অমিয় বসু,

দিপক পাল, মধু সুদন রায়, মিনতী মালাকার,ফালগুনি তরফদার, আয়েশা সিদ্দিকা, মাসুমা আকতার, বনানী ঘোষসহ অনেকেই।

এছাড়া শেখ রাসেল দিবসে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীর মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *