মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
অভয়নগরে উপজেলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় ধোপাদীতে অত্র প্রতিষ্ঠানের ব্যানার একটি বিজয়ের র্যালী প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ফিল্ড সুপার ভাইজার ইসহাক আলী, মনারঞ্জন কুমার, শিক্ষক তুহির রায়, মনবেশ কুমার, হাসনা হেনা, মোসা. সাদিয়া, অপি দত্ত, মঞ্জুয়ারা, পলি বেগম, অমিত দত্তসহ অভিভাবক মন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

