//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
খুলনা: ডুমুরিয়া উপজেলা ভিলেজ ডক্টর এসোশিয়েশনের উদ্যোগে ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেটে এক পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ডা: মোল্ল্যা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি। ডা: বিএম এ হালিম ও তোফায়েল আহম্মেদ এর পরিচালনায় আরো বক্তব্য দেন প্রবীন ডা: ও কবি গৌর কিশোর রায়, বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ডা: আহম্মদ হোসেন, বিসিডিএস এর উপজেলা সভাপতি অক্ষয় কুমার দাস, ও সাধারণ সম্পাদক ডা: আব্দুল জলিল। কমিটির সদস্য ডা: এসএম আমজাদ হোসেন, আনন্দ বিশ্বাস,জাহান আলী মোল্লা, শেখ হাবিবুর রহমান, সৌতম রায়, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন, সাবিনা ইয়াসমিন, সরোজিত ঢালী,রিপন জোর্দ্দার, অজুন রায়, কামরুজ্জামান বাবু, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, শরিফুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি বলেন, মানুষ সেবা ধর্মের কাজ। নিজ দায়িত্ব নিয়ে অসুস্থ মানুষের সেবা প্রদান করা গ্রাম্য চিকিৎসকরা বিশেষ ভূমিকা রাখে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও চিকিৎসার জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বিশেষ ভূমিকা পালন করে আসছে।

