//এম মুরশীদ আলী//
“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন গত ১৭ অক্টোবর, সকাল ১১ টায় রূপসা উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকি।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারন (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুমন মন্ডল।
উপ সহকারি কৃষি কর্মকর্তা নীতিশ চন্দ্র বালা’র পরিচালনায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষানী ও জয়ীতা তাহেরা তাসলিমা, কৃষক মোঃ মাহমুদ শেখ।
উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, মোঃ মুজাহিদুর রহমান, মোঃ রাজু আহম্মেদ, দেবাশীষ কুমার দাস, সমির কুমার ঘোষ, সোহেব তরিকুল্লাহ, মিলি বেগম, আফরোজা মুমু বেগম, প্রমিলা বালা প্রমূখ।

