জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের রামপালের ২নং উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ফয়লাহাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস, বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সকল দোকান মালিক, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ উজলকুড় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

