//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
তৃনমুল রাজনীতি এবং সামাজিক ও সাস্কৃতিক ধমীয় কর্মকান্ড অসামান্য অবদানের জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের চার বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা রাষ্ট্র সেবা পুরষ্কারে ভূষিত হয়েছেন। গত ১০ মার্চ দক্ষিণ এশিয়া শিক্ষা ক্রীড়া ও সাস্কৃতিক সংসদের আয়োজনে ১০ মার্চ ২০২৪ তারিখে শিশির মঞ্চ নন্দন কলকাতা পশ্চিম বঙ্গ ভারতে তাকে সনদপত্র ও রাষ্ট্র সেরা পুরষ্কার প্রদান করা হয়।
উল্লেখ বিমল কৃষ্ণ সানা ইউনিয়ন পরিষদে পরপর চার বার চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার চেয়ারম্যান এর দায়িত্ব পালন কালে ব্যাপক উন্নয়ন মুলক সহ শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ড ব্যাপক প্রশংসনীয়।

