তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক।৷
খুলনার রূপসায় পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে নতুন কমিটি গঠনে এক আলোচনা সভা ৩মে বিকালে পিঠাভোগ এলাকায় অনুষ্ঠিত হয়।
বাবু হরিচাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বি ডি ই আর এম, খুলনা জেলা শাখা সভাপতি সুব্রত কুমার মিস্ত্রি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ বিভাগীয় সমন্বয়কারী মানিক রঞ্জন দাস।
অনুষ্ঠান শেষে ব্রজনাথ রায়কে সভাপতি ও মেঘলা দাস কে সাধারণ সম্পাদক করে রূপসা উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করায় হয়।
সকলের প্রত্যাশা নবনির্বাচিত কমিটি, পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবেন।

