//এম মুরশীদ আলী//
খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল এর নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা গত ৭ নভেম্বর বিকেলে রূপসা উপজেলা সদর কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু।
প্রধান বক্তার বক্তৃতা করেন- উপজেলা কৃষক দলের আহবায়ক শাহ আলম ভূইয়া।

কৃষক দলের ইউনিয়ন আহ্বায়ক ওলিয়ার রহমান খান এর সভাপতিত্ব এবং সেক্রেটারি মো. হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. সোহাগ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মুন্না সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা জমাদ্দার, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক এস, এম. জাহিদর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক জামিল সরদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুকুল শেখ, ইউনিয়ন আহ্বায়ক রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা আজিজুল হাওলাদার, নৈহাটি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. সেলিম সরদার, নৈহাটি ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ওমর ফারুক, ঘাটভোগ ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব বিধান পোদ্দার, টিএসবি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. জসিম শেখ, টিএসবি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান ঢালী, মো. বাকির হোসেন, রাজিব শেখ, মোতালেব শেখ, কাজী শহিদুল, হারুন অর রশিদ, দ্বীন ইসলাম, প্রবীর, হযরত, শাহিনুর, হেলাল, সৈয়দ মুস্তাইন।
আলোচনা শেষে রূপসার টিএসবি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এক বিশাল মিছিল উপজেলা সদর মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে।

