//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
১লা বৈশাখ নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার সবিতা সরকার।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরশাফুল কবির, মৎস্য কর্মকর্তা সোহেল আহম্মেদ রিগান, অফিসার্স ইনচার্জ মো: কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকতা এস এম কামরুজ্জামান,, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রায়, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু সাংবাদিক এম এ এরশাদ, জাহাঙ্গীর আলম, শেখ মাহতাব হোসেন, প্রধান শিক্ষক আইয়ুব হুোসাইন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সমাজ সেবক সেলিম আকতার স্বপন, সাংষ্কৃতিক কর্মী শেখ আমজাদ হোসেন, লিটন কুমার ঢালী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জিএম শরিফুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
সভায় বর্নাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হবে ,।

