মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা এর মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধা

মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা এর মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধা

 

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা (৬৫) বুধবার (৭ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ঘাটভোগ গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূশের্দী ও তার সহধর্মিণী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম এর পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের মুক্তিযোদ্ধা মো:মোতালেব হোসেন(৬০) বুধবার ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)।

তার জানাযা নামাজ সন্ধ্যায় নিজ বাড়িতে অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা, যুবলীগ নেতা জসিম সরদার, আ:মজিদ শেখ,বাদশা মিয়া,রতন মন্ডল,স্বেচ্ছাসেবকলীগ নেতা মুছা মোল্লা সবুজ, ছাত্রলীগের খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, রাহাত আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফ শেখ, মিজান শেখ, জাকির শেখ, হিরন, হাকিম, রাহুল প্রমূখ। জানাযা শেষে খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন’র মৃত্যুতে শোক প্রকাশ করে তার পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া একই ইউনিয়নের সিন্দুরডাঙ্গা গ্রামের কুমোদ বিশ্বাস দুপুরে নিজ বাড়িতে পরলোক গমন করেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

//আ: রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

অভয়নগরে মসজিদে দানকৃৃৃৃত জমি নিয়ে বিরোধ: নিষ্পত্তি চেয়ে ওসি বরাবর অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *