বরিশালে নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বরিশালে নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে নানা আয়োজনে মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত  করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

প্রধানন্ত্রীর জম্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুর ৩টায় বরিশাল সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ২নং প্যানেল মেয়র এ্যাড রফিকুল ইসলাম খোকন এর নের্তিত্বে একটি বিশাল মিছিল নিয়ে।  আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হয়। প্রথমে সিটি মেয়র সেরনিয়াবাত  সাদিক আব্দুল্লাহ পক্ষে থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুছ ও মহানগর আওয়ামীগের সভাপতি একে এম জাহাঙ্গীর সহ নেতা কর্মীরা শুভেচ্ছা জানায়।এই কর্মসূচিতে অংশ নেয়ার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইউনুচ বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব এখন অনন্য অবস্থানে পৌঁছেছে।

বরিশাল দক্ষিণ অঞ্চলের নেতাকর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। জন্মদিনের দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা সন্ধ্যায় মিলাদ-মাহফিল জন্মদিনের কেক কেটে কর্মসূচি পালন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *