//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক প্রয়াত যু
বসম্রাট মোল্যা সিরাজুল ইসলামের ২০তম শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিল উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ার পুরাতন ট্রলারঘাট দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, সরদার আঃ মালেক, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, শহিদ খান, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ জামিনুর রহমান, জিয়াউর রহমান জীবন, সোহাগ গোলদার, শাম্মী মোল্লা, জিএম মুরাদুজ্জামান সবুজ, হাফিজুর রহমান, শফি শেখ, ইমরান হোসেন খাজা, এসএম জাফর, আসাদুজ্জামান আসাদ, গাজী আব্দুল আজিজ, রজব আলী, লালন গাজী, আঃ রব শেখ, আল আমিন গাজী, সেলিম শেখ, জসিম শেখ, লিটন ফকির, বাবলু শেখ, মাহাবুর সরদার, লাচ্চু শেখ, প্রসেন দাস প্রমূখ।

