//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দেশে দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্বোগতি এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
রবিবার ১৫ মে সকাল ১০.৩০ মিনিটের সময় মাগুরা জেলা বিএনপির কার্যালয় ইসলামপুর পাড়ার অফিসের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে ও সঞ্চালকে ছিলেন সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি মো. আখতার হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল জয়নুল আবেদীন ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. ফারুকুজ্জামান ফারুক, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, এ্যাডভোকেট রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ , সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এহসানুল হক পলাশ, পৌর বিএনপি আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, থানা আহবায়ক কুতুবউদ্দিন কুতুব, মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উম্বি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সানজিদা ইয়াসমিন বিউটি সহ বিএনপির ৪ উপজেলার নেতা-কর্মী বৃন্দ।
কিন্তু হঠাৎ করে প্রধান অতিথি জয়নুল আবেদীনের বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনার সময়ে সাংবাদিকসহ বিএনপির লোকজন আহত হয়েছে। মাগুরা প্রথম আলোর জেলা প্রতিনিধি আশিকুর রহমান শশী সংবাদ সংগ্রহের সময় গুরুতর আহত হয়।
এ সময়ে সময়ে হামলায় যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল মাথায় আঘাতপ্রাপ্ত হলে দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ মাগুরা ভায়না মোড় থেকে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মামুন, মাগুরা পাল্লা গ্রামের লুৎফর,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ ৫ জনকে আটক করেছে বলে দাবি করেছেন বিএনপির নেতৃবৃন্দ। মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক বলেন, বিএনপির এই সমাবেশ সারাদেশে গতকাল ১৪ মে হয়েছে, যেহেতু গতকাল মাগুরা জেলা আওয়ামীলীগের একটা বড় প্রোগ্রাম ছিলো সেহেতু আজ ঢাকা কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে অনুমতি নিয়ে মাগুরা জেলা পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ সুষ্ঠু ও ভালো ভাবে চলছিলো কিন্তু হঠাৎ করে পুলিশের একটা দল এসে মাইকের মাউথ জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং আমাদের দলের লোকজনের উপর অর্তকিত হামলা চালায়।
তিনি আরও বলেন এটা হলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা পরিকল্পিত নীল নকশা, তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মহিলা দলের সভাপতি উম্বি ও সাধারণ সম্পাদক বিউটি একইভাবে অভিযোগ করেন।
সালমান – পূজার নতুন ধামাকা সিনেমা আসছে শীঘ্রই…

