বনের বাঘে খায় না মনের বাঘে খায়, যে ভয়ে সম্মেলন কুমিল্লা টাউন হলে নয়!

বনের বাঘে খায় না মনের বাঘে খায়, যে ভয়ে সম্মেলন কুমিল্লা টাউন হলে নয়!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার প্রোগ্রাম ছিল কুমিল্লা টাউন হল মাঠে। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশ্বের সেরা অর্থমন্ত্রী ভয়েতা বাতিলের ব্যবস্থা করে সম্মেলন নিয়ে যান উনার বাড়ীর আঙ্গিনায় অর্থাৎ বাগমারা হাইস্কুল মাঠ।

তিনি মনে করেছেন, কুমিল্লা নামে বিভাগ না হবার পিছনে অনেকেই উনাকে দায়ী করেছিলেন। অবশ্য তিনিই প্রথম ময়নামতি নামে বিভাগের প্রস্তাব করেছিলেন। পরে তা আবার পরিবর্তন করে মেঘনা নামে বিভাগ করার প্রস্তাব উঠেছে। কিন্তু কুমিল্লাবাসী সেই প্রস্তাব প্রত্যাখান করেছে।

অর্থমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ করার কোনও ভ’মিকা নাই কেন ? এই রকম প্রশ্নের সম্মূখীন হবে সন্দেহ ভেন্যু পরিবর্তন করে বাগমারা মাঠে নিয়ে যান। এছাড়া তিনি অর্থ মন্ত্রী হবার তিন মাসের মাথায় কীভাবে বিশ্বের সেরা হয়েছেন, এরকম প্রশ্নও উঠতে পারে। আরো প্রশ্ন উঠতে পারে, গত চার বছর এলাকায় আসেননি কেন ? রাজনীতি ভার্চুয়ালে কেন ?  মন্ত্রীত্ব পাবার পর কুমিল্লা জন্য কী করেছেন ?

নেতা কর্মীরা সাক্ষাৎ পায় না কেন ? দেশের অর্থনীতির এত ভঙ্গুর অবস্থা কেন?  ইত্যাদি ইত্যাদি। এ সকল প্রশ্নের সম্মূখীন হতে পারেন এমন সন্দেহ থেকে মূলত ভেন্যু পরিবর্তন করেছেন বলে অনেকেই মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *