//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
শিক্ষকতা পাশাপাশি বঙ্গবন্ধু’র আর্দশে অনুপ্রেরণায় রাজনীতিতে করে এলাকার মানুষকে ভালবেসেছি। এবারের নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমি ডুমুরিয়া ফুলতলার মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করেছি। চলে গেলে এ অঞ্চলের অবস্থা বুঝতে পারবেন। নির্বাচনে অনেকে অনেক রকম চমক দিচ্ছে। অস্ত্রের ভাষায়ও কথা বলছে। আমরা অস্ত্র বুঝি না অস্ত্র চিনি না। আমাদের অস্ত্র হচ্ছে কলম। কে হিন্দু কে মুসলমান সেটি দেখিনি সকলে আমরা ভাই ভাই এই মনোভাব নিয়ে এলাকার উন্নযনে কাজ করেছি। বঙ্গবন্ধু সোনার বাংলা বির্নিমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়েছি।
খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারো মাইল বাজারে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও সরকার পরিচালনার সুযোগ দিতে সকলের প্রতি আহবান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আবু হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাষ্টার নিছার আলীর পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো,: কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামিল খান, খান জাহানআলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যন শারমীনা পারভীন রুমা, মোল্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরঞ্জন ঘোষ, আরশাফ শেখ, ওয়াদুদ শেখ, তসলিম হুসাইন তাজ, জামান শেখ, স ম রোকুজ্জামান, কামরুল ইসলাম মোড়ল, রফিকুল ইসলাম, আ: হালিম, লিটন, মোজাহার, শফিকুল ইসলাম, হাশেম আলী, হায়দার আলী, মাহাফুর রহমান গাজী, মোজাহার আলী, মতিয়ার সরদার, মোহাম্মদ আলী সানা, মাহফুছা খানম, ফনি, প্রমুখ।

