৷৷ তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক।৷
রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব এর নির্বাচন উঠান বৈঠক ১৫ মে বিকালে জেবিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল।

জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:সালাম,শিউলী সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা:শ্যামল কুমার দাস, দপ্তর সম্পাদক আকতার ফারুক, সাবিনা ইয়াসমিন, জাকির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, ইউপি সদস্য আ:সালাম, জাহাঙ্গীর শেখ, রেশমা বেগম, ফিরোজ মামুন, বিধান রায়, সাদেক মল্লিক, কবীর মল্লিক, হাবিবুর রহমান, মেহেদি ইজারাদার, আরিফ মোড়ল, রিন্টু ইজারাদার, মিলন মোল্লা, আসাব মোড়ল, নাজমুল শেখ, কাদের শেখ, কুতুব মোড়ল, বাপ্পী মোড়ল, মিজান মোড়ল, জিয়া ইজারাদার,রাসেল মল্লিক, বাবু মল্লিক, সুমন মল্লিক, রাসেল ইজারাদার, রনবীর শেখ, বুলু মল্লিক, মনজু মল্লিক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসায় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিকিং সিকদার।
এ সময় বক্তৃতা করেন ডা: তাহমিদা খানম, ডা: ফারজানা ইয়াসমিন, ডা: মোঃ আল আমিন, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

