রূপসা কলেজের প্রভাষক দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন

রূপসা কলেজের প্রভাষক দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন

//এমন মুরশীদ আলী //

রূপসা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ধনঞ্জয় কুমার কুন্ডু ওরফে আকাশ কুন্ডু গুলিবিদ্ধের ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ। নগরীর টুটপাড়া এলাকায় গত ২৪ অক্টোবর সন্ধ্যায় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।

এদিকে এহেন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে গত ১ নভেম্বর দুপুর ১২টায় রূপসা কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, সহকারি অধ্যাপক নাছরীন নাহার, নূশরাত জাহান লিলি, উদ্ধব চন্দ্র পাল, মুহাম্মাদ শেখ রিজাউল করিম, শেখ আরিফুজ্জামান, মো. সহিদুল্লাহ, শ্যামল কুমার দাস, মো. আব্দুল হালিম মোল্যা, সুলতানা আহমেদ, মো. এমদাদুল হক, মো. হুমায়ুন কবির, মো. শিহাব উদ্দিন শেখ, অনুদীপা রায়, নাছরিন সুলতানা, মালেক ফারাজী, কে এম. খায়রুল বাসার, উদয় মন্ডল, প্রভাষক গীতা বর্মন, ইভা রাণী রায়,ইদি-আমিন, শারমীন রীমা, পিঞ্জিরা খানম, মো. আক্তারুজ্জামান, মো. মাহমুদুর রহমান, মো. রিপন আলী, নূরজাহান নাজমীন, সুরাইয়া রহমান, রিংকু দেবনাথ, আবু সাঈদ, মো. ওমর ফারুক, সম্পা খাতুন, জয়তী মল্লিক, পল্লব কুমার হালদার, নিপা সরকার, আফছানা খাতুন,  ক্রীড়া শিক্ষক অনিরুদ্র কুমার বাহাদুর, প্রভাষক পারভীন নাহার, প্রদর্শক প্রভাষ চন্দ্র পাল, লাইব্রেরিয়ান রেহেনা সুলতানা, প্রভাষক মল্লিকা দাস, বিনয় কৃষ্ণ সাহা, শেখ আসাদুজ্জামান, মোসাঃ আনোয়ারা খাতুন, সঞ্জয় কুমার ধর, সুদেব কুমার মন্ডল, সরমা সরকার, স্বপন রায়, কামরুন নাহার শিউলী, রেশমা খাতুন, মুহাঃ ছদরুল আমিন মোল্লা, পবিত্র প্রমান্য, মো. উজ্জল গাজী, সমীর কুমার ভট্টাচার্য, আমিনা খাতুন, নাজমা আক্তার, প্রাক্তন ছাত্র ফাহাদ উদ্দীন পারভেজ সহ সকল কর্মচারী  ও শিক্ষার্থীবন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *