বাঁশখালী উপজেলা বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত সনাতনী মেধাবৃত্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩ টায় চাম্বল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শ্রীমতি ঐশী দাশের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
বাগীশিক চাম্বল ইউনিয়ন সভাপতি স্বরূপ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী। বাগীশিক বাঁশখালী উপজেলা সাংস্কৃতিক সম্পাদক সুজন শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি শ্যামল বৈদ্য সবুজ।
বাগীশিক বাঁশখালী উপজেলা সভাপতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দাশ এর শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন চাম্বল ইউনিয়ন সাধারণ সম্পাদক শিবন দত্ত। উক্ত মহতী সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগশিক বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক কাঞ্চন গুপ্ত ও জেনেটিক ল্যাবরেটরী চট্টগ্রাম এর পরিচালক সুমন সুশীল।
এতে আরো বক্তব্য দেন বাগীশিক বাঁশখালী উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ধীমান দাশ শাওন, শীলকুপ ইউনিয়ন সাধারণ সম্পাদক লক্ষ্মণ দাশ, সাধনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সুজন দেব এবং ‘গ’ বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সৌরভ দাশ বিজয়।
এতে সনাতনী মেধাবৃত্তি পরীক্ষায় সমগ্র বাঁশখালী থেকে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় সনদপত্র প্রদান, ” ক, খ ও গ” বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ, বাগীশিক ইউনিয়ন সভাপতি-সম্পাদকবৃন্দ, গীতা শিক্ষায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত ৭(সাত) জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং চাম্বল ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদকসহ সদস্যদের সদস্য স্মারক ক্রেস্ট প্রদান করেন বাগীশিক চাম্বল ইউনিয়ন সভাপতি স্বরূপ দেবনাথ।
সভায় বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় তথা নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানান। গীতার মর্মবানী অন্তরে প্রজ্বলন ও লালনের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহবান জানানো হয়। ধর্মীয় সংগঠনের কথা বলে কেউ যেন যুবসমাজকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।
//চট্টগ্রাম প্রতিনিধি//
একটি বাটন টিপলেই যেকোন অর্থ লেনদেনকারীর তথ্য সরকার পাবে

