//আবুল হাসেম, চট্টগ্রাম //
মহামারী করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চট্টগ্রামের আরো ২০৪ জন চিকিৎসককে এককালীন বিশেষ ভাতা প্রদান করবে স্বাস্থ্য অধিদপ্তর। তা ছাড়া অন্যান্য স্বাস্থ্য কর্মীদেরও বিশেষ ভাতা প্রদান করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামিউল ইসলাম স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে একথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাদ পড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন কয়েকটি প্রতিষ্ঠান হতে তালিকা পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২০২১ সালের জুন মাসে হাসপাতালের করোনাযোদ্ধা ৩১৮ জন চিকিৎসক ও ৪৮ জন স্বাস্থ্যকর্মীকে ২ কোটি ৮২ লক্ষ ৮৮ হাজার ৩১০ টাকা সম্মানী প্রদান করা হয়। তখন এই তালিকা থেকে ২০৪ জন চিকিৎসক বাদ পড়েছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিট ওয়ার্ডে কর্মরত থেকেও বিশেষ সম্মানী প্রাপ্তি থেকে বাদ পড়া ২০৪ জন চিকিৎসকের বিশেষ ভাতার আবেদন জানিয়ে ২০২০ সালের ৩ আগষ্ট স্বাস্থ্য অধিদপ্তরে চিটি প্রদান করা হয়।
প্রসঙ্গত মহামারী করোনার চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা সংক্রমন প্রতিরোধে দায়িত্বপালন কালে কেউ আক্রান্ত হলে তাকে পদমর্যাদা মোতাবেক ৫ থেকে ১০ লক্ষ টাকা এবং মারা গেলে ২৫ থেকে ৫০ লক্ষ টাকার স্বাস্থবীমা প্রদানের ঘোষণা প্রদান করেছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রত্যক্ষ ভাবে করোনা প্রতিরোধে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বিশেষ ইন্সুরেন্স সুবিধা প্রদানের ঘোষণাও প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় বিশেষ সুবিধা পাচ্ছেন চট্টগ্রামের ২০৪ জন চিকিৎসক।
চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে মামলা
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্ত্রান হবে ৪ লক্ষ মানুষের

