//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
ডুমুরিয়া উপজেলায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে ক্যান্সার,কিডনী রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ ও একজন প্রতিবন্ধী ভিক্ষুককে তার চাহিদা ও সম্ভাবতা যাচাইপূর্বক পুনর্বাসনের উপকরণ হিসাবে একটি গাভী বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে ১৭ এপ্রিল সকালে এক আলোচনা সভা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ আতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যলয়ে উপ-পরিচালক খান মোতাহার,সহকারী-পরিচালক মো: আইনাল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,চেয়ারম্যান গোপাল চন্দ দে, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, আটলিয়া চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস । ১৪ জনকে প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক বিতরন একজন ভিক্ষককে পূর্নবাসনের আওতায় একটি গাভী বিতরন করেন অতিথি বৃন্দ।

