এম মুরশীদ আলী :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং বিসিবি পরিচালক, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল উদ্দিন এর পক্ষ থেকে রূপসায় তীব্রতাপ প্রবাহে তৃষ্ণার্ত পথচারী মানুষের মাঝে সুপেয় পানি পান অনুষ্ঠিত হয়। গত ২৯ এপ্রিল দুপুরে, রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আলাইপুর বাজার বড় ব্রীজ এলাকায় আব্দুর রউফ শিকদার, সোহাগ শিকদার, রফিক মোল্লা, ফাল্গুুনী দাস, ইরান মোল্লা, ক্ষিতিশ দাস, হেলাল লস্কার, আল-আমিন শেখ দ্বয়ের সৌজন্যে পানি পান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা উপজেলা যুব প্রতিনিধি ও যুবলীগ নেতা সরদার জসিম, আল মামুন সরকার, মোকারাম হোসেন, খায়রুজ্জামান সজল, সারমিন সুলতানা রুনা, রিনা পারভিন, প্রধান শিক্ষিকা বিউটি পারভিন, জেসমিন আক্তার (পিভিএম), হিরা বেগম, সজিব শেখ, সৈয়দ হেলাল, ফারুক শেখ, হাফেজ আবুল বাশার, সেলিম শেখ, নাঈম শেখ, হোসাইন শেখ, নয়ন মোল্লা প্রমূখ।

