//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির আয়োজনে ১ মে বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে প্রচন্ড তাপহাহে তৃষ্ণার্ত ভ্যান চালক, শ্রমজীবি পথচারী নারী পুরুষ ও শিশুদের মাঝে খাবার স্যালাইন, শরবত পানি, বিস্কুট বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, সংগঠনের সভাপতি প্রভাষক মুফতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার, সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা, সহ সভাপতি সিরাজুল ইসলাম, কোষাধক্ষ্য জি এম নাজিম উদ্দিন, সমাজ সেবক ও ব্যবসায়ী শাাহাজান জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শুকুর আলী, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল আরিফ বিল্লাহ, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুমিনুর রহমান নয়নসহ সংগঠনের নেতৃবৃন্দ।

