//নিউজ ডেস্ক//
২৫শে মার্চ রাতে কনসার্ট, ২৬শে মার্চ শ্রদ্ধাঞ্জলী ফুল দিয়ে পালন,আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃস্টি,২৫ মার্চ রাত ৯: টা থেকে ৯:১ মিনিট পর্যন্ত লাইট নিবিয়ে পালন করার কথা থাকলেও ক্ষমতাশীন কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেফায়েত হোসেন রনিকে পালন করতে দেখা যায়নি।
বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড পলাশপুরে ২৫ মার্চ কালো রাত্রি’তে পালিত হয়েছে কনসার্ট। যা নিয়ে সোসাল মিডয়া ফেইজবুক সহ নগরজুড়ে সমালচনার ঝড় বইছে। আর ২৫ মার্চ মিলন মেলার নামে পলাশপুর ৭নং গুচ্ছগ্রামে কনসার্ট আয়োজনে মূল আয়োজকের তালিকায় এসেছে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেফায়েত হোসেন রনি নাম। একজন কাউন্সিলরের এমন ন্যাক্কারজনক কর্মকার্ন্ড সাধারন ওয়ার্ডবাসী সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃস্টি হলেও অদৃশ্য কোন এক কারনে কেউ ওপেনে এর প্রতিবাদ করতে সাহস করেনা। এছাড়াও তিনি আরও বলেন, এই ২৫ শে মার্চ গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আনিকা তাবাসসুম নামের একজন তার ফেইজবুকে স্টাটাস দিয়েছেন এক দিকে ২৫ মার্চ কালো রাত, আর অন্য দিকে জমকালো কনসার্ট আর ডিজে পার্টি। এরাই হচ্ছে বহিরাগত আওয়ামীলীগ। যারা শুধুই লোক দেখানো রাজনীতি করেন। একদিকে সবাই শোক পালন করছে, আর অন্যদিকে কিছু বহিরাগত নেতা উৎসবের আমেজে কনসার্ট, ডিজে পার্টি, ও আতশবাজি ফোটাচ্ছে।
একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠাণ্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির।
২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে।একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট।
যেখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ সকলেই শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্বা জ্ঞাপন করছে, সেখানে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি করেছে কনসার্টে হিন্দি গানের আয়োজন ।
২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। একটি জনগোষ্ঠীর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চিরতরে মুছে দিতে মরিয়া হয়ে উঠছে পলাশপুর এলাকার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কেফায়েত হোসেন রনি।
অপরদিকে আরো বেশ কয়েকটি ফেইজবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে ২৫ মার্চের মিলন মেলার নামে কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেফায়েত হোসেন রনি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের বেশ কয়েকজন ত্যাগী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন অন্য দল থেকে ছুটে এসে পদ পাওয়া লোকজন হঠাৎ করে বড় কোন দায়িত্ব পেলে এমনটাই করবে এটাই স্বাভাবিক।
২৫ শে মার্চ গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। আর এই দিনে মিলন মেলার নামে কনসার্টের বিষয় জানার জন্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেফায়েত হোসেন রনিকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।
বাংলাদেশের সড়ক নিরাপত্তার উন্নতির জন্য ৩৫৮ মিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক

