// নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া, খুলনা//
নড়াইল সহ সারাদেশে ঘটে য়াওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গ্রেফতার শাস্তির দাবিতে ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ায় শিশু মঞ্চ ও রক্তিম খেলাঘর আসরের যৌথ বাসষ্টান্ড চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয। মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমযে বক্তব্য দেন শিশু শেখ সেলিম আক্তার, বিপ্লবী চারু বসু পরিষদের সভাপতি শেখ শফিক আহম্মেদ, খেলাঘর আসরের সংগঠক শেখ মোশাররফ হোসেন শিশু মঞ্চের সংগঠক নীতিশ রায় ও ইলোরা মজিদ টফি, ডুমুরিয়া থিয়েটারের পরিচালক বিপ্লব সরকার, খান মহিদুল ইসলাম প্রমুখ।

