//চট্টগ্রাম প্রতিনিধি//
বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ৪৩তম জন্মদিনে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী নিজাম উদ্দিন’র শুভেচ্ছা ও অভিনন্দন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস এর সাবেক সভাপতি, সাবেক সংসদ এর ৩ বারের সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ট পুত্র। তিনি রাজনৈতিক পরিবারের সুযোগ্য কৃতি সন্তান, জাফরুল ইসলাম চৌধুরীর দুই ছেলের মধ্যে ছোট ছেলে। তিনি ১৯৯৬ সালে এ লেভেল, ১৯৯৮ সালে ও লেভেল এবং বিবিএ ম্যানেজমেন্ট ডিগ্রী করে, বাংলাদেশে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।
বাঁশখালীর তৃণমূলের নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত, তিনি তাহাঁর বাবার মতো সাধারণ মানুষের কাছে যাওয়ায়, সাধারণ কর্মী হতে আবাল বৃদ্ধ পর্যন্ত হৃদয়ে স্থান করে নিয়েছে, যার কারণে বর্তমান কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছে। তিনি আজ ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পা রাখলেন, আজ আপনার শুভ জন্ম লগ্নে আমরা পেয়েছি একজন কর্মী বান্ধব এক রাজনৈতিক অভিভাবক।
আপনার হাত ধরে এগিয়ে যাবে বিএনপির অঙ্গসংগঠন। শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আহবায়ক পদ প্রাথী উপজেলা ছাএ দল নেতা নিজাম উদ্দীন।

